পাহাড়ে পালিত হল ১৬০ তম রবীন্দ্রজয়ন্তী - The News Lion

পাহাড়ে পালিত হল ১৬০ তম রবীন্দ্রজয়ন্তী

 


দি নিউজ লায়ন; পাহাড়ে পালিত হল ১৬০ তম রবীন্দ্রজয়ন্তী। করোনা বিধি মেনে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মংপুতে রাজ্য তথ্য এবং সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আয়োজিত হয় রবীন্দ্র জয়ন্তীর। করোনা পরিস্থিতিতে জনসমাগম অনেকটাই নিয়ন্ত্রিত ছিল এ বছর। খাদা এবং পুষ্পস্তবক দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান পাহাড়ের বিশিষ্ট জনেরা।


 মংপু মিউজিয়াম যা রবীন্দ্রভবন নামে পরিচিত সেখানে মুল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 1938 থেকে 1944 সালের মধ্যে রবীন্দ্রনাথ চারবার পাহাড়ে এসেছিলেন। মংপুতে যে বাড়িতে রবীন্দ্রনাথ থাকতেন পাহাড়ে এলে সেটি ইতিমধ্যেই সংরক্ষণ করেছে রাজ্য সরকার। সেখানে মিউজিয়াম তৈরি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে মিউজিয়াম এবং সন্নিহিত এলাকার সৌন্দর্য করনের জন্য আরও 16 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । দ্রুত সেই কাজ শুরু হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.